মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:৩৩ অপরাহ্ন | ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

মহিপুরে যথাযথ মর্যাদায় মে দিবস পালিত

  • হালনাগাদ সময় : ০১:০২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’ এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর মহিপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মে দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে মহিপুর শ্রমিক দলের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়, যা স্থানীয় বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।

র‌্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মহিপুর থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল হাওলাদার বলেন, শ্রমিকরাই দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল কারিগর। তাদের ন্যায্য অধিকার ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। অনুষ্ঠানে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ শ্রমজীবী মানুষের অধিকার আদায় এবং মজুরি বৈষম্য দূর করার ওপর গুরুত্বারোপ করেন। সভায় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক শ্রমিক অংশগ্রহণ করেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

পাঁচ বছর পর আবারও পর্দায় রজনীকান্ত ও নয়নতারা জুটি

28 October 2026

১৮ মাসের মধ্যেই চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

মহিপুরে যথাযথ মর্যাদায় মে দিবস পালিত

হালনাগাদ সময় : ০১:০২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬