মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:১৭ পূর্বাহ্ন | ২৯শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ভরিতে ১০৫০ টাকা কমলো স্বর্ণের দাম

  • হালনাগাদ সময় : ০৯:৫২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের ভরি (১১.৬৬৪ গ্রাম) এখন থেকে আগের চেয়ে ১ হাজার ৫০ টাকা কম দামে বিক্রি হবে। এতে এক ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দামের নিম্নমুখী প্রবণতার পরিপ্রেক্ষিতে মূল্য সমন্বয় করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং মঙ্গলবার (২ ডিসেম্বর) এক বৈঠকে নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাজার পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে এবং ভবিষ্যতেও আন্তর্জাতিক বাজারের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে নিয়মিতভাবে দাম নির্ধারণ করা হবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ঢামেকে ৭ দিনের জন্য বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট স্থগিত

28 October 2026

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনতেই হবে: সালাহউদ্দিন আহমদ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ভরিতে ১০৫০ টাকা কমলো স্বর্ণের দাম

হালনাগাদ সময় : ০৯:৫২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫