মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:১৯ অপরাহ্ন | ১০ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ২৫শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

শেখ হাসিনার দেশে ফেরার সঠিক পথ জানালেন চিফ প্রসিকিউটর

  • হালনাগাদ সময় : ০৮:৫২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার কোনো আইনগত সুযোগ নেই বলে সাফ জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

মঙ্গলবার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, শেখ হাসিনা যদি সত্যিই দেশে ফিরতে চান, তবে তার সঠিক পথ হলো ভারত সরকারের কাছে লিখিত আবেদন করা। তিনি ভারত সরকারের কাছে আবেদন করতে পারেন যেন এক্সট্রাডিশন চুক্তির আওতায় তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। এটিই হবে তার জন্য একমাত্র বৈধ প্রক্রিয়া।

চিফ প্রসিকিউটর আরও বলেন, আইন অনুযায়ী দণ্ডিত কোনো ব্যক্তি পাসপোর্ট পাওয়ার যোগ্য নন। বিশেষ করে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ব্যক্তিদের ক্ষেত্রে নৈতিক স্খলনের বিষয়টি প্রযোজ্য, যা পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে বড় বাধা। তিনি উল্লেখ করেন, শেখ হাসিনা ট্রাইব্যুনালের মামলা এড়িয়ে গেছেন এবং রায় প্রকাশের পর কোনো আপিল করেননি। তাই এখন আর তার আপিল করার কোনো আইনগত সুযোগ নেই।

তিনি আরও বলেন, রাষ্ট্রের পক্ষ থেকে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে পাসপোর্ট বা ট্রাভেল পাস ইস্যু করা বিচারের সঙ্গে প্রতারণার শামিল। সুতরাং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাকে পাসপোর্ট দেওয়ার কোনো সুযোগ নেই। শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বিভিন্ন সময়ে যে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, তা ভিত্তিহীন বলে তিনি মন্তব্য করেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ওয়েব সিরিজে ব্যতিক্রমী চরিত্রে অভিনেত্রী তাসনিয়া ফারিণ

10 November 2026

শেখ হাসিনার দেশে ফেরার সঠিক পথ জানালেন চিফ প্রসিকিউটর

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

শেখ হাসিনার দেশে ফেরার সঠিক পথ জানালেন চিফ প্রসিকিউটর

হালনাগাদ সময় : ০৮:৫২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬