জাতীয় নাগরিক পার্টির সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে শ্রীমঙ্গলের রাধানগর এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে এই হামলা চালানো হয়। হাসিব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ইজিবাইকে যাওয়ার পথে হাসিবের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলাকারীরা তাকে ‘জুলাই জঙ্গি’ হিসেবে আখ্যা দিয়ে গালিগালাজ করে। ঘটনার সময় হাসিবের সঙ্গে থাকা এক নারীও উপস্থিত ছিলেন।
জাতীয় ছাত্রশক্তির সাবেক সভাপতি জাহিদ আহসান হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসিব বর্তমানে আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ওয়াহিদুজ্জামান রাজু জানিয়েছেন, হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।























