মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:১৯ অপরাহ্ন | ১০ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ২৫শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি: জামায়াত নেতা আখতারুজ্জামানের মামলার প্রতিবেদন ১৫ ডিসেম্বর

  • হালনাগাদ সময় : ০৮:৫৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ১৫ ডিসেম্বর ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (১০ নভেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালত এই তারিখ ধার্য করেন। প্রসিকিউশন বিভাগের এসআই সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এদিন এই মামলায় আসামি আখতারুজ্জামান হাজিরা দেন।

এদিন মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে পুলিশ কোনো প্রতিবেদন দাখিল করতে পারেনি। এজন্য বিচারক প্রতিবেদন দাখিলের নতুন করে এই তারিখ দেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১ অক্টোবর জামায়াতে ইসলামীর ৩৪ জন প্রতিনিধি সপরিবারে মদিনা থেকে ঢাকায় আসেন। তাদের ফ্লাইটটি সকাল ৮টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এবং ৯টা ৮ মিনিটে পার্কিং করে। পরে যাত্রীরা ২১ নম্বর গেট দিয়ে টার্মিনালে প্রবেশ করে ইমিগ্রেশন শেষে লাগেজ সংগ্রহের জন্য ৮ নম্বর লাগেজ বেল্ট এলাকায় যান।

এজাহার অনুযায়ী, সে সময় বিমানবন্দরে আগমনী যাত্রীর চাপ বেশি থাকায় সাময়িকভাবে ট্রলির সংকট দেখা দেয় এবং ট্রলি সংগ্রহের জন্য দীর্ঘ লাইন তৈরি হয়। কয়েকজন প্রটোকল সহকারী লাইনের নিয়ম ভেঙে ট্রলি নেওয়ার চেষ্টা করেন। পরে লাগেজ আসতে দেরি হওয়া এবং জমজমের পানি না আসাকে কেন্দ্র করে কয়েকজন উত্তেজিত হয়ে অশোভন আচরণ করেন বলে অভিযোগ করা হয়েছে।

মামলার অভিযোগে আরও বলা হয়েছে, এ সময় ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদকে ঘটনাস্থলে ডেকে পাঠান। নির্বাহী পরিচালক সেখানে উপস্থিত হয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলার সময় আখতারুজ্জামান তার দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে গিয়ে রূঢ় ও অশালীন ভাষায় কথা বলেন বলে অভিযোগ রয়েছে।

এজাহারে বলা হয়, নির্বাহী পরিচালক বিমানবন্দরে অতিরিক্ত যাত্রীর চাপ ও ট্রলি ব্যবস্থাপনার বিষয়টি বোঝানোর চেষ্টা করলে আখতারুজ্জামান আরও উত্তেজিত হয়ে তাকে হুমকি দেন এবং অশালীন মন্তব্য করেন। পরিস্থিতির আরও অবনতির কারণে এই মামলা দায়ের করা হয়।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ওয়েব সিরিজে ব্যতিক্রমী চরিত্রে অভিনেত্রী তাসনিয়া ফারিণ

10 November 2026

শেখ হাসিনার দেশে ফেরার সঠিক পথ জানালেন চিফ প্রসিকিউটর

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি: জামায়াত নেতা আখতারুজ্জামানের মামলার প্রতিবেদন ১৫ ডিসেম্বর

হালনাগাদ সময় : ০৮:৫৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬