চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, জাতীয় ঐক্য সুদৃঢ় করতে হলে ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লবের চেতনাকে ধারণ করতে হবে। তিনি বলেন, ভবিষ্যতে যেন কেউ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ক্ষুণ্ন করতে না পারে, সেটিই হোক আমাদের প্রধান অঙ্গীকার।
মঙ্গলবার নগরের সিআরবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। শামীম আরও বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থান পর্যন্ত প্রতিটি সংকটময় মুহূর্তে বাংলাদেশের মানুষ জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ ছিল।
শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়ে তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। যারা অতীতে ভোটাধিকার হরণ ও গণতন্ত্র ধ্বংস করেছে, তাদের যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসীকে সজাগ থাকতে হবে।























