বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান বরাবরই নিজের স্পষ্ট বক্তব্য ও ব্যতিক্রমী জীবনযাপনের কারণে সংবাদের শিরোনামে থাকেন। ৪০-এর কোঠা পার করলেও অভিনয় ও গ্ল্যামারে ভক্তদের মুগ্ধ করে যাওয়া এই তারকা বয়সের ছাপ আড়াল করতে প্লাস্টিক সার্জারি বা বোটক্সের ওপর নির্ভর করতে নারাজ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কারিনা জানান, সৌন্দর্য ধরে রাখতে কৃত্রিম ইনজেকশন কিংবা অস্ত্রোপচারের পথ বেছে নেওয়ার পক্ষে তিনি নন। সুস্থ জীবনযাপন, প্রাকৃতিক যত্ন এবং পরিবারের সঙ্গে সময় কাটানোকেই তিনি প্রকৃত আত্মযত্ন মনে করেন। স্ক্রিনে অভিনয়ের প্রতিভাই তার সবচেয়ে বড় শক্তি এবং সেখানে বাহ্যিক রূপ পরিবর্তনের কোনো প্রয়োজন নেই বলে মত দেন তিনি।
বয়স লুকিয়ে রাখার মানসিকতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে কারিনা বলেন, বয়স বৃদ্ধিকে ইতিবাচকভাবে গ্রহণ করা উচিত। চল্লিশের এই সময়টাতে এসে তিনি নিজেকে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি আত্মবিশ্বাসী মনে করছেন এবং ক্যারিয়ারের সেরা সময় উপভোগ করছেন।
























