মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:০৩ অপরাহ্ন | ১০ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ২৫শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে চর্চা বন্ধের আহ্বান অভিনেত্রী শবনম ফারিয়ার

  • হালনাগাদ সময় : ০৮:৪১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

ঢাকাই শোবিজে কাজের পরিধি সংকুচিত হওয়ায় এবং ব্যক্তিগত নানা বিতর্কিত কর্মকাণ্ডে তারকাদের জড়িয়ে পড়ার প্রবণতায় উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রী শবনম ফারিয়া। তিনি মনে করেন, শিল্পীদের কাজের চেয়ে তাদের ব্যক্তিগত জীবনের বিতর্কিত বিষয়গুলো নিয়ে অতিরিক্ত চর্চা পুরো শোবিজের ভাবমূর্তি সংকটের মুখে ফেলছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক দীর্ঘ পোস্টে ফারিয়া আক্ষেপ করে বলেন, যারা নিভৃতে নিজেদের কাজ দিয়ে দর্শকদের মন জয় করার চেষ্টা করছেন, তাদের চেয়ে তথাকথিত ‘ফালতু’ বিষয় নিয়ে আলোচনাতেই মানুষের আগ্রহ বেশি। তিনি জয়া আহসান, সানজিদা প্রীতি, মৌসুমী হামিদ এবং নাজিয়া হক অর্ষার মতো অভিনেত্রীদের পেশাদারিত্ব ও কাজের ভূয়সী প্রশংসা করেন।

ফারিয়া আরও বলেন, ‘আমাদের দেশে অনেক সফিস্টিকেটেড ও ভালো মানের অভিনেত্রী আছেন যারা অভিনয়ের বাইরে অপ্রয়োজনীয় বিনোদন দেন না। অথচ দর্শক তাদের কাজ নিয়ে আলোচনা না করে ভিত্তিহীন বিষয় নিয়ে মেতে থাকে, যা অত্যন্ত দুঃখজনক।’

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ওয়েব সিরিজে ব্যতিক্রমী চরিত্রে অভিনেত্রী তাসনিয়া ফারিণ

10 November 2026

শেখ হাসিনার দেশে ফেরার সঠিক পথ জানালেন চিফ প্রসিকিউটর

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে চর্চা বন্ধের আহ্বান অভিনেত্রী শবনম ফারিয়ার

হালনাগাদ সময় : ০৮:৪১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬