মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:১৯ অপরাহ্ন | ১০ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ২৫শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ওয়েব সিরিজে ব্যতিক্রমী চরিত্রে অভিনেত্রী তাসনিয়া ফারিণ

  • হালনাগাদ সময় : ০৯:০১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ ওটিটি প্ল্যাটফর্মে বেশ সাফল্য পেলেও মাঝে বড় পর্দার কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। গত রোজার ঈদে শাকিব খানের সঙ্গে ‘প্রিন্স’ সিনেমায় অভিনয় করলেও সেটি খুব বেশি সাড়া ফেলতে পারেনি। এর আগে গত বছর ‘ইনসাফ’ সিনেমা করেও তিনি কাঙ্ক্ষিত সাফল্য পাননি।

অবশেষে সব ব্যস্ততা শেষে ওটিটিতে ফিরছেন এই অভিনেত্রী। এবার নির্মাতা ইমরাউল রাফাতের পরিচালনায় নতুন ওয়েব সিরিজ ‘ডাকাতিয়া বাঁশি’-তে কাজ করেছেন তিনি। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) এর ফার্স্টলুক প্রকাশের মাধ্যমে সিরিজটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

প্রকাশিত একটি চিত্রে দেখা গেছে, বিয়ের সাজে পিস্তল হাতে দাঁড়িয়ে আছেন ফারিণ। অন্য আরেকটি ছবিতেও তাকে বিয়ের সাজে দেখা যায়, যার পেছনে কালো পোশাকে অবস্থান করছেন ইশতিয়াক আহমেদ রুমেল, আরফান মৃধা শিবলু ও পার্থ শেখ। প্রথম দর্শনেই সিরিজটি দর্শকদের মধ্যে বেশ রহস্যের সৃষ্টি করেছে। এর চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ দৌলা।

ওটিটিতে ফেরা নিয়ে দারুণ উচ্ছ্বসিত তাসনিয়া ফারিণ। তিনি বলেন, ‘এই সিরিজে আমার চরিত্রের নাম ক্যামেলিয়া। নামের মতোই চরিত্রটি একটু অন্যরকম। সিরিজটি ডার্ক কমেডি ধাঁচের হওয়ায় আমার হাসির চরিত্রের মধ্যেও অনেক ডার্ক এলিমেন্ট রয়েছে। এর আগে আমার কখনো কমেডি ঘরানার সিরিজ করা হয়নি, এটিই প্রথম। ওটিটিতে থ্রিলার ও মার্ডার–মিস্ট্রি তো অনেক হচ্ছে, তাই এবার একটু ডার্ক কমেডি করতে চেয়েছি। দর্শকরাও এটি দেখে আনন্দ পাবেন এবং আমার জন্যও এটি একটি নতুন অভিজ্ঞতা হবে।’

তরুণ অভিনেতা পার্থ শেখ বর্তমানে চলচ্চিত্র ও ওয়েব সিরিজে নিয়মিত অভিনয় করছেন। ‘ডাকাতিয়া বাঁশি’ সিরিজে তার চরিত্রটিও বেশ ভিন্নধর্মী বলে তিনি জানান। গান ও অভিনয়ের সুবাদে পরিচিত মুখ হয়ে ওঠা আরফান মৃধা শিবলুকে সিরিজ ঘোষণার ছবিতে বন্দুক হাতে দেখা গেছে। তাহলে কি তার চরিত্রটি নিয়ে দর্শক এখনই কোনো ধারণা করে নেবে? উত্তরে আরফান মৃধা শিবলু বলেন, ‘বিষয়টি এত সহজ হবে না। এটি একটি মজার গল্প, এতে কোনো সন্দেহ নেই। তবে আমার চরিত্রটি নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়েছে। চরিত্রটি আসলে সময়ের সঙ্গে সঙ্গে রূপ বদলায়। তাছাড়া, এই গল্পটি নিয়ে আমার ভালো লাগার আরেকটি বড় কারণ হলো—এখানে একটি চমৎকার পারিবারিক গল্প ফুটিয়ে তোলা হয়েছে।’

আসন্ন এই ওয়েব সিরিজের বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, রিজভী রিজু, সাইদুর রহমান পাভেল প্রমুখ। চরকি প্ল্যাটফর্মে খুব শীঘ্রই সিরিজটি মুক্তি পাবে বলে জানা গেছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ওয়েব সিরিজে ব্যতিক্রমী চরিত্রে অভিনেত্রী তাসনিয়া ফারিণ

10 November 2026

শেখ হাসিনার দেশে ফেরার সঠিক পথ জানালেন চিফ প্রসিকিউটর

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ওয়েব সিরিজে ব্যতিক্রমী চরিত্রে অভিনেত্রী তাসনিয়া ফারিণ

হালনাগাদ সময় : ০৯:০১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬