মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:২৩ অপরাহ্ন | ১০ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ২৫শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ইস্তাম্বুলে রাষ্ট্রীয় অভ্যর্থনা

  • হালনাগাদ সময় : ০৮:৩২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে তুরস্কের আন্তালিয়ার উদ্দেশে যাত্রাকালে ইস্তাম্বুলে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ইস্তাম্বুল বিমানবন্দরে পৌঁছানোর পর ভিভিআইপি মর্যাদায় তাকে বিমানবন্দরের ভেতরে অবস্থিত রাষ্ট্রীয় অতিথি ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান বিমানবন্দরের প্রশাসনিক প্রধান ও গভর্নর ড. এম ইলকের হাকতানকাচমাজ।

মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটটি ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে এদিন সকাল সাড়ে ৭টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী।

ইস্তাম্বুল বিমানবন্দরে প্রায় দুই ঘণ্টা যাত্রাবিরতি শেষে টার্কিশ এয়ারলাইনসের আরেকটি ফ্লাইটে দুপুর ২টা ৫৫ মিনিটে তিনি আন্তালিয়ার উদ্দেশে রওনা হন।

বুধবার (১১ নভেম্বর) জলবায়ু সম্মেলনে আনুষ্ঠানিকভাবে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া সম্মেলンの সাইডলাইনে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে তার গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ওয়েব সিরিজে ব্যতিক্রমী চরিত্রে অভিনেত্রী তাসনিয়া ফারিণ

10 November 2026

শেখ হাসিনার দেশে ফেরার সঠিক পথ জানালেন চিফ প্রসিকিউটর

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ইস্তাম্বুলে রাষ্ট্রীয় অভ্যর্থনা

হালনাগাদ সময় : ০৮:৩২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬