মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:২৪ অপরাহ্ন | ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

‘পুরোনো বন্দোবস্তে ফিরলে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়’

  • হালনাগাদ সময় : ০২:৫২:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

পুরোনো রাজনৈতিক বন্দোবস্তে ফিরে গেলে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ নষ্ট হবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত অপরাজেয় তারুণ্য ‘ন্যাশনাল ইয়ুথ ফেস্টিভ্যাল’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে ‘আরএইচস্টেপ-অপরাজেয় তারুণ্য’।

তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তরুণরা দেশের সামনে জাতীয় পুনর্গঠনের যে ঐতিহাসিক সুযোগ তৈরি করেছেন, তা যথাযথভাবে কাজে লাগাতে হবে। এ জন্য তরুণদের শুধু আন্দোলনের ভূমিকায় সীমাবদ্ধ থাকলে চলবে না, বরং দায়িত্ব নিয়ে পরিবর্তনের কাজও এগিয়ে নিতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, এটিকে যদি আমরা একই পুরনো বন্দোবস্তে ফিরিয়ে নিয়ে যাই, তবে আমরা নতুন কোনো গন্তব্যে এগোতে পারব না। গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার থাকবে, বিরোধী দল থাকবে, সমালোচনা থাকবে এবং সরকারকে জবাবদিহি করতে হবে। তবে একই সঙ্গে দেশের সামষ্টিকভাবে এগিয়ে যাওয়ার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। পুরোনো রাজনৈতিক কাঠামোর চর্চা আবার প্রাধান্য বিস্তার করলে গণতান্ত্রিক রাজনৈতিক কাঠামোর মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া হয়ে যাবে।

তরুণদের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, ২৪-এর গণঅভ্যুত্থান বাংলাদেশের জনগণের ও তরুণদের অভূতপূর্ব উত্থান এবং বিরাট আত্মত্যাগের মধ্য দিয়ে একটি বড় সুযোগ তৈরি করেছে। সেই সুযোগকে কাজে লাগানোর চেষ্টা করাকে আমরা রাজনৈতিক কর্তব্য হিসেবে মনে করছি। তরুণদের দায়িত্ব কেবল আন্দোলনের মাধ্যমেই শেষ হয়ে যায়নি; পরিবর্তনের যে পরিসর তৈরি হয়েছে, তা ধরে রাখতে এবং সামনে এগিয়ে নিতে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রয়োজন।

পরিকল্পনা প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারের পক্ষ থেকে কেবল আহ্বান জানানোই যথেষ্ট নয়, এর পাশাপাশি সুনির্দিষ্ট দায়িত্ব ও জবাবদিহির প্রশ্নও জড়িত। অনুষ্ঠানে এ সময় অধ্যাপক ড. সলিমুল্লাহ খান, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডা. জাহিরুল ইসলাম, মো. আবু রায়হানসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সেঞ্চুরিয়নে হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে মাঠে নামছে বাংলাদেশ

23 November 2026

টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার কাছে দ্বিতীয় স্থান হারাল নিউজিল্যান্ড, বাংলাদেশ দশে

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

‘পুরোনো বন্দোবস্তে ফিরলে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়’

হালনাগাদ সময় : ০২:৫২:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬