মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:১৫ পূর্বাহ্ন | ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

পিরোজপুরে অতিরিক্ত যাত্রীবোঝাই ট্রলারডুবি: শিশুর মরদেহ উদ্ধার, এখনও নিখোঁজ মা

  • হালনাগাদ সময় : ১০:৫৭:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

পিরোজপুরের নাজিরপুর ও নেছারাবাদ উপজেলার সীমান্তবর্তী শ্রীরামকাঠী-ভরতকাঠী ফেরিঘাট এলাকায় অতিরিক্ত যাত্রী বহনের কারণে একটি ট্রলারডুবির মর্মান্তিক ঘটনা ঘটেছে। সোমবার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে রাত সোয়া ১১টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অর্পিতা বেপারী (৮) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করলেও তার মা এখনও নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ নারীর নাম রিনা বেপারী (৩৫)। তিনি নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের ভরতকাঠী গ্রামের বাসিন্দা সংকর বেপারীর স্ত্রী। ঢাকায় একটি প্রতিষ্ঠানে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত সংকর বেপারী দুর্গাপূজার ছুটিতে সপরিবারে গ্রামের বাড়ি এসেছিলেন। পূজা দেখে রাতে ট্রলারে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, অর্ধশতাধিক যাত্রী এবং ৬টি মোটরসাইকেল নিয়ে নাজিরপুরের শ্রীরামকাঠী প্রান্ত থেকে ছেড়ে যাওয়ার পরপরই অতিরিক্ত বোঝাইয়ের কারণে ট্রলারটি ভারসাম্য হারিয়ে ডুবে যায়। অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও মা ও মেয়ে নিখোঁজ হন। পরে উদ্ধার হওয়া শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

দুর্ঘটনার খবর পেয়ে নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমা, সহকারী কমিশনার (ভূমি) মো. আহসান হাবিব এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান ঘটনাস্থল পরিদর্শন করেন। নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, অতিরিক্ত যাত্রীবোঝাইয়ের কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। নিখোঁজ গৃহবধূকে উদ্ধারে অভিযান চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

পাবনার প্রবীণ সাংবাদিক আব্দুর রশিদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত

27 October 2026

জাপানি বিনিয়োগের বিশাল সুযোগ: বাংলাদেশের প্রস্তুতি ও কৌশলগত সম্ভাবনা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

পিরোজপুরে অতিরিক্ত যাত্রীবোঝাই ট্রলারডুবি: শিশুর মরদেহ উদ্ধার, এখনও নিখোঁজ মা

হালনাগাদ সময় : ১০:৫৭:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬