মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:২০ পূর্বাহ্ন | ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

দিনে টাইগারদের টেস্ট ম্যাচ, রাতে ইউরোপীয় ফুটবলে মহারণ

  • হালনাগাদ সময় : ০৮:৫৩:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

মিরপুরে লাল-সবুজের টেস্ট লড়াই দিয়ে দিনের শুরু হলেও রাতে ক্রীড়াপ্রেমীদের চোখ থাকবে ইউরোপীয় ফুটবলের হাইভোল্টেজ ম্যাচগুলোতে। একদিকে ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ, অন্যদিকে রাতে ম্যানচেস্টার সিটি, লিভারপুল, চেলসি, বায়ার্ন মিউনিখ ও জুভেন্টাসের মতো পরাশক্তিগুলো মাঠে নামছে।

আজ বুধবার থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার দৌড়ে টিকে থাকতে টাইগারদের সামনে এই সিরিজের গুরুত্ব অপরিসীম। অন্যদিকে ক্রিকেটে দিনের অপর ম্যাচে দুপুর আড়াইটায় মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। একই সময়ে নারী ক্রিকেটে জিম্বাবুয়ের বিপক্ষে নামবে ভারত।

দিনের আলো ফুরোতেই বাড়বে ফুটবলের উত্তাপ। ইংলিশ লিগ কাপে রাত ১টা ৩০ মিনিটে ব্রাইটনের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি, আর রাত ২টায় লিভারপুলের মুখোমুখি হবে চেলসি। ইতালিয়ান সিরি আ-তে রাত ১১টা ৩০ মিনিটে মাঠে নামবে ইন্টার মিলান ও এসি মিলান। রাত ১টা ৪৫ মিনিটে জুভেন্টাস মুখোমুখি হবে জেনোয়ার। একই সময়ে জার্মান কাপে ম্যাগডেবার্গের বিপক্ষে মাঠে নামবে বায়ার্ন মিউনিখ।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

দেশের বাজারে আরও কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২০ হাজার টাকা

27 October 2026

আমলাতান্ত্রিক জটিলতায় জুলাই যোদ্ধাদের চিকিৎসায় গাফিলতি বরদাস্ত করা হবে না: নাহিদ ইসলাম

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

দিনে টাইগারদের টেস্ট ম্যাচ, রাতে ইউরোপীয় ফুটবলে মহারণ

হালনাগাদ সময় : ০৮:৫৩:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬