সার্ভার জটিলতার কারণে অক্টোবর মাসের মূল্য সংযোজন করের (ভ্যাট) অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা আগামী ২২ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এই বর্ধিত সময়ের মধ্যে কোনো প্রকার সুদ ও জরিমানা ছাড়াই করদাতারা রিটার্ন দাখিল করতে পারবেন।
সোমবার (১৬ নভেম্বর) এনবিআরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১৫ নভেম্বর ই-ভ্যাট (eVAT) সিস্টেমে ব্যবহারকারীর চাপ অত্যধিক বেড়ে যাওয়ায় সার্ভারে কারিগরি জটিলতা দেখা দেয়। ফলে করদাতারা অক্টোবর ২০২৬ করমেয়াদের রিটার্ন নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে দাখিল করতে পারেননি।
এ পরিস্থিতিতে জনস্বার্থে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪ ধারার উপধারা (২)-এ প্রদত্ত ক্ষমতাবলে রিটার্ন দাখিলের সময়সীমা ২২ নভেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে।


























