মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:১৪ অপরাহ্ন | ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে ৫৭ হাজার টাকার ভারতীয় সিরাপ জব্দ

  • হালনাগাদ সময় : ০৬:২২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৩৮২ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৫৭ হাজার ৩০০ টাকা।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার রসুলপুর বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বাংলাদেশ অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় মালিকবিহীন ওই সিরাপগুলো উদ্ধার করা হয়।

এ বিষয়ে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও চোরাচালানি মালামাল জব্দ এবং অপরাধীদের দমনে এ ধরনের কঠোর কার্যক্রম আরও জোরালো করা হবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

কোরআনে বর্ণিত নিশ্চিত কবুল হওয়া ৩টি বিশেষ দোয়া

27 October 2026

গফরগাঁওয়ে চলন্ত তিস্তা এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন, আধা ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে ৫৭ হাজার টাকার ভারতীয় সিরাপ জব্দ

হালনাগাদ সময় : ০৬:২২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬