মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:৪৮ অপরাহ্ন | ২৯শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

দায়িত্ব গ্রহণের পরই মাঠে ডিএনসিসি প্রশাসক: মশক নিধন কার্যক্রমে স্বাস্থ্য প্রতিমন্ত্রীও

  • হালনাগাদ সময় : ০৭:১৫:৫০ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নবনিযুক্ত প্রশাসক মো. শফিকুল ইসলাম খান দায়িত্বভার গ্রহণের পরপরই মশক নিয়ন্ত্রণে কর্পোরেশনের প্রস্তুতি ও চলমান কার্যক্রম পরিদর্শনে নেমেছেন। আজ সকালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিতকে সাথে নিয়ে তিনি মিরপুর-২ এ অবস্থিত ডিএনসিসির মশক নিধন ঔষধ সংরক্ষণাগার পরিদর্শন করেন এবং মশক নিয়ন্ত্রণে সামগ্রিক প্রস্তুতি পর্যালোচনা করেন।

এর আগে সকালে গুলশান নগরভবনে ডিএনসিসির বিদায়ী প্রশাসক সুরাইয়া আখতার জাহান আনুষ্ঠানিকভাবে নবনিযুক্ত প্রশাসক মো. শফিকুল ইসলাম খানের হাতে দায়িত্বভার তুলে দেন। দায়িত্ব বুঝে নেওয়ার পরপরই নতুন প্রশাসক স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সঙ্গে সরাসরি মশক নিধন কার্যক্রম পরিদর্শনে যান। সেখানে মশক নিধন ঔষধের কার্যকারিতা নিবিড়ভাবে পরীক্ষা করা হয়। একইসাথে, মশক নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের সার্বিক প্রস্তুতি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হয়।

পরিদর্শন শেষে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, “ঢাকাকে একটি নিরাপদ ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে আমরা সকলের সম্মিলিত প্রচেষ্টায় নিরলসভাবে কাজ করে যাবো।” এসময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরীসহ সংশ্লিষ্ট ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আসামি হাজিরা ডিজিটাল করা গেলে যুগান্তকারী পরিবর্তন আসবে: আইনমন্ত্রী

29 October 2026

শাহজালালে দুই চীনা যাত্রীর অন্তর্বাসে মিলল ২৪ কোটি টাকার সোনা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

দায়িত্ব গ্রহণের পরই মাঠে ডিএনসিসি প্রশাসক: মশক নিধন কার্যক্রমে স্বাস্থ্য প্রতিমন্ত্রীও

হালনাগাদ সময় : ০৭:১৫:৫০ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬