মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:০৮ পূর্বাহ্ন | ২৯শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

তুরাগ নদী থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সুরির লাশ উদ্ধার

  • হালনাগাদ সময় : ০৯:২২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

রাজধানীর উত্তরখান এলাকা সংলগ্ন তুরাগ নদী থেকে বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সুরির মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উত্তরা ১৮ নম্বর সেক্টরের বাসিন্দা তাহসিফ সুরি মঙ্গলবার রাতে নিখোঁজ হন। পরদিন বুধবার বিকেলে রাজাবাড়ী এলাকার তুরাগ নদীতে তাঁর লাশ ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা মরদেহটি উদ্ধার করেন।

নিহতের মৃত্যুর সঠিক কারণ এবং কীভাবে তিনি নদীতে গেলেন—সে বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে বলে থানা সূত্রে জানানো হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সাজেকে টানা ৭ম দিনেও অবরোধ: পর্যটন পুরোপুরি স্তব্ধ, খাদ্য ও ওষুধের তীব্র সংকট

29 October 2026

চট্টগ্রামের শুঁটকি চাতালে শিশুশ্রম পরিস্থিতি দেখল মার্কিন প্রতিনিধি দল

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

তুরাগ নদী থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সুরির লাশ উদ্ধার

হালনাগাদ সময় : ০৯:২২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬