মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:১৭ অপরাহ্ন | ৩০শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১৪ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ধীরগতিতে এগোচ্ছে প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’

  • হালনাগাদ সময় : ১০:৩৩:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ভারতের উপকূলে আঘাত হানার পর ধীরগতিতে এগোচ্ছে প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’। ঝড়টির গতি কমে যাওয়ায় বাংলাদেশে এর প্রভাবে আগের পূর্বাบบাসের তুলনায় বৃষ্টির পরিমাণ কম হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

তবে খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজধানী ঢাকাতেও সামান্য বৃষ্টি হতে পারে।

বুধবার সকালে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর গণমাধ্যমকে জানান, স্থলভাগে প্রবেশের পর ঘূর্ণিঝড়টির গতি কমতে শুরু করেছে। বর্তমানে এটি ধীরগতিতে উপকূল অতিক্রম করছে। উপকূল অতিক্রমের প্রক্রিয়া শেষ হতে আরও সময় লাগতে পারে।

তিনি বলেন, ঘূর্ণিঝড়টি উত্তর-পশ্চিম দিকে সরে যাচ্ছে। এর প্রভাবে খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। ঢাকাতেও সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এর আগে, ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল। এরই মধ্যে উপকূলের কিছু এলাকায় বৃষ্টি হয়েছে। তবে ঝড়টির গতি কমে যাওয়ায় আগের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টিপাত নাও হতে পারে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ভোরে ঘূর্ণিঝড়টি ভারতের উপকূল অতিক্রম করতে শুরু করে। এর প্রভাবে দেশটির পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে ভারি বৃষ্টি ও দমকা হাওয়া শুরু হয়েছে।

ভারতের আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী, ঘূর্ণিঝড়টি অন্ধ্র প্রদেশের বাপাতলা ও বিশাখাপট্টনমের মধ্যবর্তী উপকূলীয় এলাকা অতিক্রম করবে। অন্যদিকে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ১৩ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতেও বুধবার ভোরে ভারতের উপকূলে ঘূর্ণিঝড়টির আঘাত হানার পূর্বাভাস দেওয়া হয়েছিল।

এদিকে, সাগরে লঘুচাপের কারণে বাতাসে আর্দ্রতা বেড়ে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। মঙ্গলবার ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ দেশের বিভিন্ন এলাকায় তাপপ্রবাহ বয়ে যায়। ওই দিন রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

ঘূর্ণিঝড়টির প্রভাব ভারতের পশ্চিমবঙ্গেও ছড়িয়ে পড়েছে। রাজ্যটির বিভিন্ন এলাকায় দমকা হাওয়ার সঙ্গে ভারি বৃষ্টি শুরু হয়েছে। পূর্ব মেদিনীপুরের দিঘা সমুদ্রসৈকতে উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

30 October 2026

জামায়াতের ‘জান্নাতের টিকিট’ আর কাজে আসবে না: রাশেদ খাঁন

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ধীরগতিতে এগোচ্ছে প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’

হালনাগাদ সময় : ১০:৩৩:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬