মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:৫২ অপরাহ্ন | ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

তুরস্কের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা: পাল্লা ও নির্ভুলতা বাড়াতে চলছে কাজ

  • হালনাগাদ সময় : ০১:১৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

তুরস্ক গতকাল শুক্রবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটি নতুন পরীক্ষা চালিয়েছে। তুরস্কের ক্ষেপণাস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘রকেটসান’ এই পরীক্ষাটি পরিচালনা করেছে।

তুরস্কের প্রতিরক্ষা শিল্প সচিবালয়ের প্রধান হালুক গোরগুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এনসোশ্যাল’-এ এই পরীক্ষার ঘোষণা দেন।

গোরগুন তার পোস্টে লিখেছেন, ‘এটি একটি নীরব প্রস্তুতি, একটি মুহূর্ত…এবং আকাশে আঁকা একটি স্বাক্ষর। একটি সুন্দর দিন, আরও একটি সফল পরীক্ষা।’

শিল্প সচিবালয়ের প্রধান আরও লিখেছেন, ‘সুনির্দিষ্ট পদক্ষেপের মাধ্যমে এই ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানো হচ্ছে। নির্ভুল লক্ষ্যে এর আঘাত হানার সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে। রকেটসান এবং যাঁরা এই কাজে অবদান রেখেছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ।’

এর আগে গত ফেব্রুয়ারিতে তুরস্ক তাদের ‘তাইফুন’ স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সফল পরীক্ষা চালিয়েছিল।

রকেটসানের প্রধান মুরাত ইকিনচি গত জুলাইয়ে জানিয়েছিলেন, তাইফুন ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্করণ ‘ব্লক-৪’-এর পরীক্ষামূলক উৎক্ষেপণ খুব শিগগির শুরু হবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

রাজবাড়ী শহরে প্রকাশ্যে ব্যবসায়ী নেতাকে গুলি

27 October 2026

জামালপুরে যৌতুকের জন্য স্ত্রী হত্যা: ১১ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

তুরস্কের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা: পাল্লা ও নির্ভুলতা বাড়াতে চলছে কাজ

হালনাগাদ সময় : ০১:১৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫