মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৭:৫২ অপরাহ্ন | ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

টাইগার শ্রফ নয়, হামলাকারীদের মূল টার্গেট ছিলেন অন্য প্রভাবশালী ব্যক্তি!

  • হালনাগাদ সময় : ১০:০৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে হত্যাচেষ্টার ঘটনার তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, হামলাকারীদের প্রাথমিক লক্ষ্য টাইগার শ্রফ ছিলেন না; বরং তারা অন্য এক প্রভাবশালী ব্যক্তিকে হত্যার উদ্দেশ্যে মুম্বাইয়ে প্রবেশ করেছিল।

পুলিশের সূত্র জানায়, বিহারের হৃতিক ওরফে রোশন এবং হরিয়ানার রেহান ও ফুল সিং নামের তিন যুবক জুহু এলাকায় টাইগার শ্রফের গাড়িতে হামলা চালায়। ফুটবল খেলা শেষে ফেরার পথে অভিনেতার গাড়ি লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়।

জিজ্ঞাসাবাদে হামলাকারীরা স্বীকার করেছে যে, তারা প্রথমে অন্য এক ভিআইপি ব্যক্তিকে হত্যার পরিকল্পনা নিয়েছিল। কিন্তু তার গতিবিধি পর্যবেক্ষণের পর বুঝতে পারে যে তার কাছে পৌঁছানো অত্যন্ত দুরূহ। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে টাইগার শ্রফের চলাচলের ভিডিও দেখে এবং তার নিরাপত্তায় কোনো পুলিশি পাহারা না থাকায় তারা তাকেই নতুন লক্ষ্যবস্তু বানায়।

এদিকে হামলার পরপরই লরেন্স বিষ্ণোই গ্যাং এই ঘটনার দায় স্বীকার করেছে। গ্যাংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সালমানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা বলা হলেও টাইগার তা না মানায় এই হামলা চালানো হয়েছে। পুরো ঘটনার নেপথ্যে থাকা অন্যান্য চক্রের সম্পৃক্ততা খতিয়ে দেখছে পুলিশ।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

‘দ্য আর্ট অব ডুইং নাথিং’: ব্যস্ত জীবনে একটু জিরিয়ে নেওয়ার শিল্প

27 October 2026

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি দুই হাজার ৭১

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

টাইগার শ্রফ নয়, হামলাকারীদের মূল টার্গেট ছিলেন অন্য প্রভাবশালী ব্যক্তি!

হালনাগাদ সময় : ১০:০৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬