মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:২৪ অপরাহ্ন | ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

কৈশোরের স্মৃতি ও আবেগঘন বার্তায় তৌসিফকে স্পর্শিয়ার জন্মদিনের শুভেচ্ছা

  • হালনাগাদ সময় : ০৭:০৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ছোট পর্দার জনপ্রিয় ও ব্যস্ত অভিনেতা তৌসিফ মাহবুবের জন্মদিন আজ। বিশেষ এই দিনে সহকর্মী, শুভানুধ্যায়ী ও অগণিত ভক্তের ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ার দেওয়া শুভেচ্ছাবার্তাটি ভক্তদের আলাদাভাবে নজর কেড়েছে। শুভেচ্ছা জানানোর পাশাপাশি তিনি শেয়ার করেছেন দুজনের বেশ কিছু দুর্লভ ও পুরনো ছবি।

তৌসিফ ও স্পর্শিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক শোবিজ অঙ্গনে সবারই জানা। দীর্ঘ এই পথচলায় দুজনের পেশাগত অবস্থানের পরিবর্তন হলেও তাদের মধ্যকার বন্ধুত্বপূর্ণ বন্ধনটি সবসময়ই অটুট ছিল। জন্মদিনের বার্তায় বন্ধুত্বের সেই অমলিন অনুভূতির কথাই তুলে ধরেন স্পর্শিয়া।

সামাজিক মাধ্যমে স্পর্শিয়া লিখেছেন, ‘২০০৯ সাল থেকে—কৈশোরের দিনগুলো পেরিয়ে আজ আমরা যে অবস্থানে এসে দাঁড়িয়েছি, এই দীর্ঘ যাত্রায় তুমি আমাকে অনেকভাবে অনুপ্রাণিত করেছ। তোমার সাফল্যে আমি ঠিক ততটাই গর্বিত, যতটা নিজের সাফল্যে হই। শুধু পেশাগত অর্জনের জন্যই নয়, বরং নিজ নিজ জীবনে ব্যক্তিগত নানা লড়াইয়ে জয়ী হওয়ার জন্যও।’

বন্ধুত্বের গভীরতা প্রকাশ করে অভিনেত্রী আরও লেখেন, ‘এত কিছুর পরও আমাদের পারস্পরিক শ্রদ্ধা আর বন্ধন কখনো ম্লান হয়নি। প্রার্থনা করি, কখনো যেন না হয়। সৃষ্টিকর্তা তোমাকে তোমার প্রাপ্য সবকিছু দান করুন! শুভ জন্মদিন তৌসিফ মাহবুব।’

শুভেচ্ছাবার্তার সঙ্গে স্পর্শিয়া মোট পাঁচটি ছবি যুক্ত করেছেন, যার মধ্যে তিনটি বেশ পুরনো এবং দুটি সাম্প্রতিক সময়ের। পুরোনো ছবিগুলো দুজনের কৈশোরের দিনগুলোর স্মৃতি বহন করছে, যেখানে সময়ের ব্যবধানে তাদের রূপ ও ব্যক্তিত্বের স্পষ্ট পরিবর্তন ফুটে উঠেছে।

উল্লেখ্য, ভোলার সন্তান তৌসিফ মাহবুবের বেড়ে ওঠা ঢাকায়। মডেলিং দিয়ে শোবিজে যাত্রা শুরুর পর ২০১৩ সালে আদনান আল রাজীব পরিচালিত ‘অলটাইম দৌড়ের উপর’ নাটকে অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করেন তিনি। সময়ের সাথে সাথে দক্ষ অভিনয়ে নিজেকে প্রতিষ্ঠিত করে বর্তমানে তিনি নাট্যাঙ্গনের শীর্ষ অভিনেতাদের একজন হিসেবে অবস্থান ধরে রেখেছেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

‘দ্য আর্ট অব ডুইং নাথিং’: ব্যস্ত জীবনে একটু জিরিয়ে নেওয়ার শিল্প

27 October 2026

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি দুই হাজার ৭১

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

কৈশোরের স্মৃতি ও আবেগঘন বার্তায় তৌসিফকে স্পর্শিয়ার জন্মদিনের শুভেচ্ছা

হালনাগাদ সময় : ০৭:০৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬