ময়মনসিংহের গৌরীপুরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমানকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে তাকে গৌরীপুর থানা থেকে আদালতে পাঠানো হয়।
গ্রেফতারকৃত হাবিবুর রহমান উপজেলার ডৌহাখলা ইউনিয়ন আওয়ামী লীগের ১ নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এর আগে সোমবার (২৩ নভেম্বর) রাতে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের বড়ইতলা গ্রামে অভিযান চালিয়ে হাবিবুর রহমানকে আটক করে পুলিশ।
পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় ২০২৪ সালের নভেম্বর মাসে গৌরীপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমানকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।


























