মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:৪৪ পূর্বাহ্ন | ১২ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ২৭শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

জামালপুর সীমান্তে ৩৬ ঘণ্টা ধরে শূন্যরেখায় অবস্থানকারী নারীর মানবেতর জীবন

  • হালনাগাদ সময় : ১২:২২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তে দুই দেশের শূন্যরেখায় টানা ৩৬ ঘণ্টার অধিক সময় ধরে অবস্থান করছেন আনুমানিক ৩০ বছর বয়সী এক নারী। প্রখর রোদ, পর্যাপ্ত খাবার ও পানির অভাবে অত্যন্ত মানবেতর জীবন কাটাচ্ছেন তিনি। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তাঁর কোনো পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি এবং বিষয়টি সুরাহার কোনো পদক্ষেপও নেওয়া হয়নি।

এর আগে ওই নারীকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ-ইন) চেষ্টা চালিয়েছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর বাধায় তাদের সেই অপচেষ্টা ব্যর্থ হয়।

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের পাথরের চর সীমান্তে এই ঘটনা ঘটে।

জানা যায়, মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টার দিকে পাথরের চর বিওপির আওতাধীন ১০৭৬/১ নম্বর সীমান্ত পিলার এলাকা দিয়ে ওই নারীকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা চালায় বিএসএফ। বুধবার (১১ নভেম্বর) রাত ১১টা পর্যন্ত তিনি সীমান্ত শূন্যরেখায় অবস্থান করছিলেন।

স্থানীয় সীমান্তবাসীরা জানান, মঙ্গলবার সকালে ওই নারী সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করলে বিজিবি সদস্য ও স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তাকে বাধা দেন। পরবর্তীতে তার পরিচয় জানতে চাওয়া হলে তিনি নিজের নাম-ঠিকানা বা পরিচয় সম্পর্কে কোনো স্পষ্ট তথ্য দিতে পারেননি। এ সময় তার আচরণ ও কথাবার্তাও অসংলগ্ন ছিল। পরে তাকে সীমান্ত শূন্যরেখায় ফিরিয়ে দেওয়া হয়।

এরপর থেকেই তিনি ওই শূন্যরেখায় খোলা আকাশের নিচে অবস্থান করছেন। তীব্র রোদ ও খাদ্য-পানির তীব্র সংকটে তার শারীরিক অবস্থা ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। দীর্ঘ সময় ধরে এমন অমানবিক পরিস্থিতিতে থাকায় স্থানীয়রা তার স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন। দ্রুত পতাকা বৈঠকের মাধ্যমে এই সংকটের সমাধান করে ওই নারীকে নিরাপদ আশ্রয়ে নেওয়ার জোর দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)-এর অতিরিক্ত পরিচালক মেজর মুশফিক জানান, মঙ্গলবার সীমান্তে এক নারীকে পুশ-ইনের অপচেষ্টা চালিয়েছিল বিএসএফ। তবে বিজিবির সতর্ক পাহারা ও দৃঢ় অবস্থানের কারণে তাদের সেই প্রচেষ্টা সফল হয়নি। বর্তমানে ওই নারী শূন্যরেখায় অবস্থান করছেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ইউপি নির্বাচন ও স্মার্টকার্ড বিতরণের রূপরেখা নিয়ে ১৬ নভেম্বর ইসির সভা

11 November 2026

শ্রীলঙ্কাকে উড়িয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

জামালপুর সীমান্তে ৩৬ ঘণ্টা ধরে শূন্যরেখায় অবস্থানকারী নারীর মানবেতর জীবন

হালনাগাদ সময় : ১২:২২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬