মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:০৭ পূর্বাহ্ন | ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

চুয়াডাঙ্গায় গরুবোঝাই লাটাহাম্বার উল্টে নিহত ১

  • হালনাগাদ সময় : ০৮:২৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা শহরের ঝিনাইদহ বাসস্ট্যান্ড এলাকার মুন্নার মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে গরুবোঝাই একটি লাটাহাম্বার উল্টে গিয়ে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় গাড়িতে থাকা অপর দুই চালক আহত হয়েছেন এবং দুটি গরুও মারা গেছে।

সোমবার (১৯ অক্টোবর) ভোরের দিকে বিএডিসি গুদামের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত গরু ব্যবসায়ীর নাম হেলাল (৪০)। তিনি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সবুজ পাড়া গ্রামের নয়া মিয়ার ছেলে। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা হাটে বিক্রির উদ্দেশ্যে ওই লাটাহাম্বারে করে গরু নিয়ে যাচ্ছিলেন তিনি। অন্যদিকে, আহত চালকরা হলেন কুষ্টিয়ার উজানগ্রাম ইউনিয়নের করিমপুর গ্রামের স্বপ্ন এবং একই ইউনিয়নের বিত্তিপাড়া গ্রামের আরিফুল।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোরে গরুবোঝাই লাটাহাম্বারটি চুয়াডাঙ্গা শহরের মুন্নার মোড়ে বিএডিসি গুদামের সামনে পৌঁছালে চালক হঠাৎ যানটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় গাড়িটি সজোরে রাস্তার পাশের খাদে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই গরু ব্যবসায়ী হেলাল ও দুটি গরুর মৃত্যু হয়। গুরুতর আহত হন গাড়িতে থাকা অপর দুই চালক।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। পরে আহত দুই চালককে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে, নিহত হেলালের সঙ্গে থাকা কাগজপত্র তল্লাশি করে নগদ ৮৩ হাজার ৩৪৫ টাকা, একটি মোবাইল ফোন ও গরুর মূল চালানপত্র উদ্ধার করা হয়েছে। তাঁর মরদেহ বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

টোকিওতে আজ বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক, বাণিজ ও বিনিয়োগে বিশেষ জোর

26 October 2026

প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে আরব আমিরাতের আমন্ত্রণ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

চুয়াডাঙ্গায় গরুবোঝাই লাটাহাম্বার উল্টে নিহত ১

হালনাগাদ সময় : ০৮:২৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬