মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:৪০ পূর্বাহ্ন | ২৯শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

গাজীপুরে আগুনে পুড়ল মসজিদসহ ১২ দোকান

  • হালনাগাদ সময় : ১২:০৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি জামে মসজিদ ও ১২টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামের ২ নম্বর সিএন্ডবি বাজারে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। আগুনে বাতুর রহমান জামে মসজিদ ছাড়াও ঝুট ও তুলার গুদাম, স্যানিটারি সামগ্রী, মুরগি ও ভাঙারির বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত হয়। তবে এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল করিম জানান, খবর পাওয়ার পর শ্রীপুর ও রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার স্টেশনের চারটি ইউনিট সমন্বিতভাবে কাজ শুরু করে ভোর পৌনে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং কী পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, পার্শ্ববর্তী একটি ঝুটের গুদাম থেকে আগুনের উৎপত্তি হয়ে দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে সর্বস্ব হারিয়ে এখন চরম আর্থিক সংকটের মুখে পড়েছেন বাজারের ব্যবসায়ীরা।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ঢামেকে ৭ দিনের জন্য বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট স্থগিত

28 October 2026

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনতেই হবে: সালাহউদ্দিন আহমদ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

গাজীপুরে আগুনে পুড়ল মসজিদসহ ১২ দোকান

হালনাগাদ সময় : ১২:০৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬