মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:০৬ পূর্বাহ্ন | ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

খুলনা বিভাগে হামে আক্রান্ত হয়ে মৃত বেড়ে ৫২, নতুন ভর্তি ৭৬

  • হালনাগাদ সময় : ০১:২৭:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

খুলনা বিভাগে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ৫২ জনে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে ৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে খুলনা জেলায় এই রোগের উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার (১৯ অক্টোবর) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য দপ্তরের দৈনিক তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম নিয়ে ৭৬ জন ভর্তি হন এবং সুস্থ হয়ে বাড়ি ফেরেন ১৩০ জন। চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত বিভাগে মোট ১৪ হাজার ৫১১ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছেন।

গত সাত মাসে মারা যাওয়া ৫২ জনের মধ্যে খুলনায় ২৯ জন, কুষ্টিয়ায় ১৬ জন, ঝিনাইদহে পাঁচজন এবং চুয়াডাঙ্গা ও মেহেরপুরে একজন করে রয়েছেন। স্বাস্থ্য বিভাগের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, কুষ্টিয়া, খুলনা ও মাগুরায় হামের প্রাদুর্ভাব তুলনামূলক বেশি দেখা দিয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

টোকিওতে আজ বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক, বাণিজ ও বিনিয়োগে বিশেষ জোর

26 October 2026

প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে আরব আমিরাতের আমন্ত্রণ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

খুলনা বিভাগে হামে আক্রান্ত হয়ে মৃত বেড়ে ৫২, নতুন ভর্তি ৭৬

হালনাগাদ সময় : ০১:২৭:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬