মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:০৭ অপরাহ্ন | ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

খুবি শিক্ষার্থীকে জিম্মি করে মুক্তিপণ আদায়: ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগ, তদন্তে পুলিশ

  • হালনাগাদ সময় : ১০:১৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) স্থাপত্য ডিসিপ্লিনের এক শিক্ষার্থীকে ভুয়া পুলিশ পরিচয়ে জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, নগরীর বিভিন্ন স্থানে ঘুরিয়ে ওই শিক্ষার্থীর কাছ থেকে মুক্তিপণ আদায় করা হয়েছে।

ভুক্তভোগী শিক্ষার্থী সপ্তক দেব (২০) এই ঘটনায় শনিবার সোনাডাঙ্গা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, শনিবার দুপুর আনুমানিক ৩টার দিকে সোনাডাঙ্গা থানাধীন গল্লামারী মোড় এলাকা থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে তাকে জিম্মি করেন। এরপর তাকে নগরীর বিভিন্ন স্থানে ঘুরিয়ে তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়।

একপর্যায়ে ওই ব্যক্তি সপ্তকের পরিবারের সদস্যদের ফোন করে ভয়ভীতি ও মানসিক চাপ সৃষ্টি করে ১০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। পরিবারের সদস্যরা দাবিকৃত টাকা দিতে বাধ্য হন এবং বয়রা এলাকার একটি রকেট এজেন্ট পয়েন্ট থেকে সেই টাকা ক্যাশআউট করা হয়। এছাড়াও, শিক্ষার্থীর কাছে থাকা নগদ ৫০০ টাকাও নিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগে বলা হয়েছে।

ঘটনা সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. সালাউদ্দীন জানান, শিক্ষার্থীর কাছ থেকে বিষয়টি জানার পর দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং জড়িত ব্যক্তিকে শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সোনাডাঙ্গা মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শিক্ষার্থীর লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। ইতোমধ্যে সংগৃহীত সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে ওই শিক্ষার্থীর পেছনে হেঁটে যেতে দেখা গেছে। ওসি আরও বলেন, ফুটেজ থেকে সন্দেহভাজন ব্যক্তির ছবি সংগ্রহ করা হয়েছে। তাৎক্ষণিকভাবে পরিচয় নিশ্চিত করা কঠিন হলেও, ছবিটির মাধ্যমে তাকে শনাক্ত করার চেষ্টা চলছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করে জড়িত ব্যক্তিকে শনাক্ত ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

পাঁচ বছর পর আবারও পর্দায় রজনীকান্ত ও নয়নতারা জুটি

28 October 2026

১৮ মাসের মধ্যেই চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

খুবি শিক্ষার্থীকে জিম্মি করে মুক্তিপণ আদায়: ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগ, তদন্তে পুলিশ

হালনাগাদ সময় : ১০:১৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬