মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:৫০ অপরাহ্ন | ৩০শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১৪ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার

  • হালনাগাদ সময় : ১১:৫২:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী শনিবার প্রকাশ করা হবে। এদিন বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন উপস্থিত থেকে ফলাফলের সার্বিক দিক ও পরিসংখ্যান বিস্তারিতভাবে তুলে ধরবেন।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলো ওয়েবসাইটের মাধ্যমে ফল সংগ্রহ করতে পারবে। এজন্য eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে ‘Result’ কর্নারে ক্লিক করে নিজ নিজ বোর্ডের নাম ও প্রতিষ্ঠানের EIIN নম্বর ব্যবহার করে ফলাফল ডাউনলোড করতে হবে।

শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় ওয়েবসাইটের পাশাপাশি সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট থেকেও নিজেদের ফলাফল দেখতে পারবেন। এছাড়া যেকোনো মোবাইল অপারেটর থেকে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। এজন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, স্পেস দিয়ে রোল নম্বর এবং স্পেস দিয়ে পরীক্ষার সাল লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

উল্লেখ্য, চলতি বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সর্বমোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

30 October 2026

জামায়াতের ‘জান্নাতের টিকিট’ আর কাজে আসবে না: রাশেদ খাঁন

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার

হালনাগাদ সময় : ১১:৫২:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬