মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:০৯ পূর্বাহ্ন | ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ৩রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

অনলাইন গণমাধ্যমের মান বজায় রাখা অপরিহার্য: তথ্য প্রতিমন্ত্রী

  • হালনাগাদ সময় : ০৪:০৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

অনলাইন নিউজ পোর্টালগুলোর মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, মানসম্মত সাংবাদিকতা ছাড়া পাঠকদের আস্থা অর্জন সম্ভব নয়। পোর্টালের গ্রহণযোগ্যতা বাড়াতে দক্ষ ও পেশাদার সাংবাদিকদের সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সচিবালয়ে অনলাইন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (অনাব) নেতাদের সঙ্গে এক বৈঠকে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

অনলাইন পোর্টালের নবায়ন ফি প্রসঙ্গে তিনি বলেন, পাঁচ হাজার টাকার ফি একটি টোকেন মাত্র, যা অতীতেও ছিল। তবে মালিকদের পক্ষ থেকে আসা প্রস্তাবগুলো লিখিত আকারে জমা দিলে সরকার তা গুরুত্বের সাথে বিবেচনা করবে।

প্রতিমন্ত্রী আরও জানান, অনলাইন গণমাধ্যমের নীতিমালা তৈরির কাজ চলছে। সংশ্লিষ্ট উপদেষ্টা ও অংশীজনদের সাথে আলোচনার মাধ্যমে একটি ভারসাম্যপূর্ণ নীতিমালা প্রণয়ন করা হবে। পর্যায়ক্রমে কনটেন্ট ক্রিয়েটরদের সাথেও সরকার বৈঠক করবে বলে তিনি জানান।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আদালত চত্বরে সাঈদ খোকনের আইনজীবীকে মারধর ও সাংবাদিক হেনস্তা

17 November 2026

বৃহস্পতিবার লালমনিরহাটে প্রধানমন্ত্রী: জেলাবাসীর প্রত্যাশা ছয় মেগা প্রকল্পের ঘোষণা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

অনলাইন গণমাধ্যমের মান বজায় রাখা অপরিহার্য: তথ্য প্রতিমন্ত্রী

হালনাগাদ সময় : ০৪:০৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬