মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:২৪ অপরাহ্ন | ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ২রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

টুঙ্গিপাড়া থানায় নিষিদ্ধ ছাত্রলীগের হামলা ও অগ্নিসংযোগ

  • হালনাগাদ সময় : ১০:০২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা এই তাণ্ডব চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ ও ১৫ নভেম্বরের নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের ছাড়িয়ে নিতেই সন্ধ্যায় দলীয় নেতাকর্মীরা থানা ঘেরাও করে। একপর্যায়ে পুলিশের সঙ্গে হামলাকারীদের সংঘর্ষ শুরু হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড গুলি চালায়।

হামলাকারীদের ধাওয়ায় পুলিশ পিছু হটলে তারা থানার ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় এবং পুলিশের বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

জুলাই জাদুঘরে শহীদদের স্মৃতিচিহ্ন সংরক্ষণ নিয়ে সংসদে প্রশ্ন

17 November 2026

সিঙ্গাপুরের জালে ব্রাজিলের সাত গোল: হ্যাটট্রিকে উজ্জ্বল ভিনিসিয়ুস

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

টুঙ্গিপাড়া থানায় নিষিদ্ধ ছাত্রলীগের হামলা ও অগ্নিসংযোগ

হালনাগাদ সময় : ১০:০২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬