মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:২৬ পূর্বাহ্ন | ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ৩রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

টুঙ্গিপাড়ায় হামলাকারীদের ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • হালনাগাদ সময় : ০৩:৪৬:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িতদের ভিডিও ফুটেজ, অডিও ও ছবি দেখে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সরকার পরিস্থিতি মোকাবিলায় ধৈর্য ধারণ করছে যাতে কোনো নিরীহ মানুষের প্রাণহানি না ঘটে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আওয়ামী লীগ ও তাদের সমর্থকরা পরিকল্পিতভাবে টুঙ্গিপাড়া থানায় হামলা চালিয়েছে এবং স্থানীয় সংসদ সদস্যের বাড়ি ও বিএনপি কর্মীদের দোকানপাটে ভাঙচুর করেছে। তিনি অভিযোগ করেন, সীমান্তের ওপার থেকে সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বার্তা দিয়ে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমান সরকার একটি গণতান্ত্রিক সরকার। সরকার ‘প্রেজেন্স অব ইনোসেন্স’ নীতিতে বিশ্বাসী। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আত্মরক্ষার প্রয়োজনে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় বল প্রয়োগ করতে পিছপা হবে না।

তিনি আরও জানান, টুঙ্গিপাড়ায় বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। কোনো অবস্থাতেই আগের সরকারের মতো নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যার নীতি বর্তমান সরকার গ্রহণ করবে না বলেও তিনি আশ্বস্ত করেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আদালত চত্বরে সাঈদ খোকনের আইনজীবীকে মারধর ও সাংবাদিক হেনস্তা

17 November 2026

বৃহস্পতিবার লালমনিরহাটে প্রধানমন্ত্রী: জেলাবাসীর প্রত্যাশা ছয় মেগা প্রকল্পের ঘোষণা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

টুঙ্গিপাড়ায় হামলাকারীদের ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

হালনাগাদ সময় : ০৩:৪৬:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬