মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:২৪ অপরাহ্ন | ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ২রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

ম্যানগ্রোভ সুরক্ষা ও জলবায়ু অর্থায়নে আন্তর্জাতিক সহযোগিতা চাইল বাংলাদেশ

  • হালনাগাদ সময় : ১০:০৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

ম্যানগ্রোভ বন পুনরুদ্ধার, ব্লু কার্বন পর্যবেক্ষণ এবং জলবায়ু অর্থায়নের উপযোগী যৌথ প্রকল্প বাস্তবায়নে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ। মঙ্গলবার (১৭ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় কপ৩১ সম্মেলনের সাইডলাইনে আয়োজিত ‘ম্যাংগ্রোভ অ্যালায়েন্স ফর ক্লাইমেট’-এর চতুর্থ মন্ত্রী পর্যায়ের বৈঠকে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে ড. সাইমুম পারভেজ সুন্দরবনের গুরুত্ব তুলে ধরে বলেন, উপকূলীয় সুরক্ষা ও কার্বন নিঃসরণ হ্রাসে ম্যানগ্রোভ বন অপরিহার্য। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকারের পাঁচ বছরে দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচির কথা উল্লেখ করেন। তিনি বলেন, উপকূলীয় মানুষের জীবন ও জীবিকার উন্নয়নে ম্যানগ্রোভ সংরক্ষণ ও প্রাকৃতিক পুনর্জন্মের কোনো বিকল্প নেই।

জলবায়ু অর্থায়নের বিষয়ে তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গঠিত জাতীয় জলবায়ু অর্থায়ন কমিটি এবং বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টকে শক্তিশালী করা হয়েছে। তিনি উপকূল সুরক্ষা ও ম্যানগ্রোভ পুনরুদ্ধারে সদস্য দেশগুলোর মধ্যে মাঠপর্যায়ের অভিজ্ঞতা বিনিময় এবং অর্থায়নের উপযোগী যৌথ প্রকল্প তৈরির প্রস্তাব দেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

জুলাই জাদুঘরে শহীদদের স্মৃতিচিহ্ন সংরক্ষণ নিয়ে সংসদে প্রশ্ন

17 November 2026

সিঙ্গাপুরের জালে ব্রাজিলের সাত গোল: হ্যাটট্রিকে উজ্জ্বল ভিনিসিয়ুস

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ম্যানগ্রোভ সুরক্ষা ও জলবায়ু অর্থায়নে আন্তর্জাতিক সহযোগিতা চাইল বাংলাদেশ

হালনাগাদ সময় : ১০:০৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬