মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:২৪ অপরাহ্ন | ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ২রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

দুর্নীতির অভিযোগ: পদত্যাগের ঘোষণা মঙ্গোলিয়ার প্রেসিডেন্টের

  • হালনাগাদ সময় : ১০:০৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুখ উখনা তার বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে তার এবং ক্ষমতাসীন দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও স্বজনপ্রীতির অভিযোগ আনার পর তিনি এই সিদ্ধান্ত নেন।

মঙ্গোলিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা মনতসামের খবরে বলা হয়েছে, খুরেলসুখ উখনা সত্য প্রতিষ্ঠার স্বার্থে প্রেসিডেন্টের দায়িত্ব হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। তিনি দাবি করেছেন, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং তার মানহানির উদ্দেশ্যে করা হয়েছে। তবে তিনি তদন্তের ক্ষেত্রে পূর্ণ সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন।

উল্লেখ্য যে, ২০২১ সালে খুরেলসুখ উখনা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। মঙ্গোলিয়ার আইন অনুযায়ী, তার পদত্যাগ কার্যকর করতে দেশটির ১২৬ সদস্যের সংসদ ‘স্টেট গ্রেট খুরাল’-এর অনুমোদনের প্রয়োজন হবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ফেনীর বাজারে শীতের সবজি: সরবরাহ বাড়লেও কমছে না দাম

17 November 2026

সুপারি ও কলা চুরির অভিযোগে বৃদ্ধকে শিকল পরিয়ে গ্রাম ঘোরানোর ঘটনায় তোলপাড়

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

দুর্নীতির অভিযোগ: পদত্যাগের ঘোষণা মঙ্গোলিয়ার প্রেসিডেন্টের

হালনাগাদ সময় : ১০:০৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬