মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:২৫ অপরাহ্ন | ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ২রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

বোতলে পেট্রোল দিতে অস্বীকৃতি: রাজধানীর পেট্রোল পাম্পে হামলার অভিযোগ

  • হালনাগাদ সময় : ০৫:৪১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

বোতলে পেট্রোল সরবরাহে অস্বীকৃতি জানালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা রাজধানীর একটি পেট্রোল পাম্পে হামলা ও ভাঙচুর চালিয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টার দিকে আগারগাঁও এলাকায় অবস্থিত হাসান ফিলিং স্টেশনে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন তিনি।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যানের উদ্দেশে পাঠানো এক বার্তায় তিনি লিখেছেন, ‘কৃষি কলেজের ছাত্রলীগের ছেলেরা বোতলে পেট্রোল সরবরাহ করতে বললে পাম্পের কর্মচারীরা তা দিতে অস্বীকৃতি জানায়। এসময় তারা দলবলসহ পাম্পে ঢুকে ব্যাপক ভাঙচুর চালিয়ে সমস্ত ডিসপেনসিং মেশিন অচল করে দেয়। একই সঙ্গে পাম্পের কর্মচারীদের বেধড়ক মারধর করায় ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই পরিস্থিতিতে চরম নিরাপত্তাহীনতার কারণে পেট্রোল সরবরাহ চালু রাখা সম্ভব হচ্ছে না। বিষয়টি আপনার সদয় অবগতির জন্য প্রেরণ করা হলো।’

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ড. মুহাম্মদ ওসমান ফারুক

17 November 2026

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় নিহত মেহেদীর মরদেহ গ্রহণ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

বোতলে পেট্রোল দিতে অস্বীকৃতি: রাজধানীর পেট্রোল পাম্পে হামলার অভিযোগ

হালনাগাদ সময় : ০৫:৪১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬