ঢাকা ০১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

লালমোহনে ভিজিএফ চালের দাবিতে জেলেদের বিক্ষোভ ও মানববন্ধন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:১২:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

ভোলার লালমোহনে বরাদ্দকৃত মৎস্য ভিজিএফ চাল না পেয়ে ক্ষুব্ধ জেলেরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। শুক্রবার বিকেলে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের পাটাওয়ারীর হাট সংলগ্ন মেঘনা নদীর পাড়ে এই কর্মসূচি পালন করা হয়। এতে শতাধিক অভাবী জেলে অংশ নিয়ে দ্রুত চাল বিতরণের দাবি জানান।

আন্দোলনরত জেলেরা জানান, সরকারি নিষেধাজ্ঞা মেনে তারা নদীতে মাছ ধরা বন্ধ রাখলেও এখন পর্যন্ত সহায়তার চাল পাননি। এনজিওর কিস্তি ও ঋণের চাপে পরিবার নিয়ে তারা মানবেতর জীবনযাপন করছেন। ঈদুল ফিতরের আগে জনপ্রতি ৮০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও স্থানীয় প্রশাসনের গড়িমসিতে তা আটকে আছে বলে তাদের অভিযোগ।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাকছুদুর রহমান জানান, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে জেলেদের তালিকার বিষয়ে জটিলতা থাকায় চাল বিতরণে দেরি হচ্ছে। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেক দ্রুত তালিকা যাচাই করে আগামী রবিবারের মধ্যে চাল বিতরণের আশ্বাস দিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্সল্যাব মোড় অবরোধ

লালমোহনে ভিজিএফ চালের দাবিতে জেলেদের বিক্ষোভ ও মানববন্ধন

আপডেট সময় : ১১:১২:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬