ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

গোবিন্দগঞ্জে ইউএনওর সভাপতিত্বে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সোমবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভাটি অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এই সভায় বক্তব্য দেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ শামীম কায়সার, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. আব্দুর রহিম সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা ইয়াসমিন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নুরুন্নবী প্রধান, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহকারী মহাসচিব সাজাদুর রহমান সাজু এবং উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ডা. জাহাঙ্গীর আলম ডাবলুসহ অন্যান্যরা।

সভাপতির বক্তব্যে ইউএনও সৈয়দা ইয়াসমিন সুলতানা বলেন, সন্ত্রাস দমন, মাদক নির্মূল, নিরাপত্তা জোরদার এবং উন্নয়ন ও শান্তি বজায় রাখার জন্য প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সভায় গোবিন্দগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে তাদের সাম্প্রতিক অভিযান ও অপরাধ দমনের চিত্র তুলে ধরা হয়। এসময় উপস্থিত সবাই উপজেলার সার্বিক নিরাপত্তা ঠিক রাখতে একযোগে কাজ করার অঙ্গীকার করেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগরে জলদস্যুদের তাণ্ডব: গুলিতে প্রাণ হারালেন কুতুবদিয়ার এক জেলে

গোবিন্দগঞ্জে ইউএনওর সভাপতিত্বে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:২৩:৫১ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫