ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬

নতুন দুটি টিভি চ্যানেলের অনুমোদন, লাইসেন্স পেলেন যারা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৫৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

অন্তর্বর্তীকালীন সরকার নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিয়েছে। চ্যানেল দুটি হলো: নেক্সট টিভি ও লাইভ টিভি।

মঙ্গলবার (৭ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে।

মন্ত্রণালয় সূত্র জানায়, নেক্সট টিভির অনুমোদন দেওয়া হয় গত ২৪ জুন। এটি ‘৩৬ মিডিয়া লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠানের নামে অনুমোদন পেয়েছে। প্রতিষ্ঠানটির ঠিকানা পুরান ঢাকার গেন্ডারিয়ার করাতিটোলা লেন। ‘৩৬ মিডিয়া লিমিটেড’-এর ব্যবস্থাপনা পরিচালক হলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. আরিফুর রহমান তুহিন।

অন্যদিকে, আরিফুর রহমান নামের আরেকজনের মালিকানায় ‘লাইভ টিভি’ অনুমোদন পেয়েছে গত ১৪ জুলাই। তার প্রতিষ্ঠানের নাম হলো ‘মিনার্ভা মিডিয়া লিমিটেড’। ঠিকানা ১৪৩ নম্বর সড়ক, গুলশান-১। তিনি জাতীয় নাগরিক কমিটির সদস্য ছিলেন, তবে এনসিপিতে যোগ দেননি।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা

নতুন দুটি টিভি চ্যানেলের অনুমোদন, লাইসেন্স পেলেন যারা

আপডেট সময় : ০২:৫৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫