ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

মেঘনায় ইলিশ শিকারের দায়ে দুই জেলের কারাদণ্ড

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৩১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করার অপরাধে দুই জেলেকে ২০ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭ অক্টোবর) ভোরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাইমচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বরুপ মুহুরী।

অভিযান পরিচালনাকারী হাইমচর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এ বি এম আশরাফুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘হাইমচর উপজেলার মাঝির বাজারসংলগ্ন এলাকায় মাওয়া থেকে আসা ২০০ সিসির একটি স্পিডবোটের মাধ্যমে অবৈধভাবে ইলিশ শিকার চলছিল। রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনাকারী দল তাদের ধাওয়া করে ২ জন আসামিকে আটক এবং ২০০ সিসির একটি স্পিডবোট জব্দ করে। এ ছাড়াও ওই বোট থেকে প্রায় ১০০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জাল নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ফেলা হয়।’

তিনি আরও জানান, পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বরুপ মুহুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃত ২ জেলেকে ২০ দিন করে কারাদণ্ড দেন।

জব্দ স্পিডবোটটি হাইমচর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার নিকট জমা রাখা হয়েছে। অভিযানে কোস্টগার্ড হাইমচর নয়ানী আউটপোস্ট কন্টিনজেন্ট কমান্ডার সানোয়ার হোসেন ও সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনগরে ক্রিকেট খেলা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে হিফজ বিভাগের ছাত্র নিহত

মেঘনায় ইলিশ শিকারের দায়ে দুই জেলের কারাদণ্ড

আপডেট সময় : ১২:৩১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫