সোমবার (৬ অক্টোবর ২০২৫) সৌদি আরবের রাজধানী রিয়াদে কর্মী নিয়োগের বিষয়ে একটি যুগান্তকারী চুক্তি সই হয়েছে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে।
এবারের চুক্তিটি একটি বড় অর্জন। কারণ, সৌদি আরবের সাথে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরের ইতিহাসে এই প্রথম সাধারণ কর্মী নিয়োগ নিয়ে আনুষ্ঠানিক চুক্তি হলো। এতদিন, ১৯৭৬ সাল থেকে বিশ্বের সবচেয়ে বড় এই শ্রমবাজারে অনানুষ্ঠানিকভাবে কর্মী নিয়োগ চলত। এর আগে শুধু গৃহকর্মী নিয়োগে ২০১৫ সালে এবং দক্ষতা যাচাই সংক্রান্ত বিষয়ে ২০২২ সালে দুটি বিশেষ চুক্তি সই হয়েছিল।
চুক্তিতে বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং সৌদি আরবের পক্ষে মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের মন্ত্রী ইঞ্জিনিয়ার আহমেদ বিন সোলাইমান আল-রাজী স্বাক্ষর করেন।
রিপোর্টারের নাম 






















