দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিছুটা বৃদ্ধি পেয়েছে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বর্তমানে মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ২৯ বিলিয়ন মার্কিন ডলার। বুধবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, চলতি মাসের ১১ তারিখ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৪ দশমিক ২৯ বিলিয়ন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবহৃত বিপিএম-৬ পদ্ধতি অনুসারে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৯ দশমিক ৫৬ বিলিয়ন মার্কিন ডলার।
এর আগে, আকুর বিল পরিশোধের পর গত ৮ মার্চ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৪ দশমিক ১০ বিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ ছিল ২৯ দশমিক ৩৮ বিলিয়ন ডলার। উল্লেখ্য, আইএমএফের বিপিএম-৬ পরিমাপ পদ্ধতি অনুসরণ করে নিট বা প্রকৃত রিজার্ভ গণনা করা হয়, যা মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করে পাওয়া যায়।
রিপোর্টারের নাম 





















