ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

জাহাঙ্গীরনগর আইবিএ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা: কামরুল সভাপতি, সিমান্তা সম্পাদক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ)-এর প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘জ্যাবস’ (JABS)-এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে এসিআই কনজ্যুমার ব্র্যান্ডস লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর ও সিওও মো. কামরুল হাসানকে সভাপতি এবং মাশাহেদ হাসান সিমান্তাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এই কমিটি ঘোষণা করা হয়। এ সময় আইবিএ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিচালক প্রফেসর ড. আইরিন আখতার উপস্থিত ছিলেন। নবনির্বাচিত সভাপতি মো. কামরুল হাসান আইবিএ-জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষার্থী। অন্যদিকে, সাধারণ সম্পাদক মাশাহেদ হাসান সিমান্তা ২২তম ব্যাচের প্রতিনিধিত্ব করছেন।

কমিটির অন্যান্য পদে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সাদিয়া শারমিন এবং কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন সাগর হাসনাত। এছাড়া নির্বাহী সদস্য হিসেবে ইউনিলিভারের চ্যানেল ম্যানেজার তাসফিয়া জিন্নাত, আইবিএ-জাবির শিক্ষক পলাশ সাহা এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর ব্র্যান্ড মার্কেটিং স্পেশালিস্ট খালিদ হোসেনের নাম ঘোষণা করা হয়েছে।

নবগঠিত এই কমিটি আইবিএ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধিতে কাজ করবে। একইসাথে জ্ঞান বিনিময় এবং পেশাগত উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেঘনায় জাটকা নিধন রোধে নৌ পুলিশের সাঁড়াশি অভিযান: ২৫ জেলে আটক, জাল জব্দ

জাহাঙ্গীরনগর আইবিএ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা: কামরুল সভাপতি, সিমান্তা সম্পাদক

আপডেট সময় : ০৩:০০:০১ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬