সাভারের আশুলিয়া এলাকায় আয়েশা গার্মেন্টস নামে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে।
সোমবার (৬ অক্টোবর) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে আশুলিয়ার জামগড়া এলাকার ফ্যান্টাসি কিংডমের বিপরীত পাশে অবস্থিত ওই পোশাক কারখানায় আগুন লাগে। দুপুর ১টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সবুজ ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে জিরাবো ফায়ার স্টেশনের তিনটি ইউনিট এবং ডিইপিজেড ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রিপোর্টারের নাম 
























