আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ইটালিয়ান ক্রীড়া ও লাইফস্টাইল ব্র্যান্ড Lotto দেশব্যাপী তাদের নতুন “ঈদ স্টাইল জমবে Lotto এর সঙ্গে” শীর্ষক ঈদ ক্যাম্পেইন এবং বিশেষ ঈদ কালেকশন উন্মোচন করেছে। এই নতুন সংগ্রহে পুরুষ ও নারীর জন্য স্পোর্টস স্নিকার, রানিং স্যু, স্লিপ-অন, স্যান্ডেল, স্লাইড, পোলো শার্ট এবং লাইফস্টাইল টি-শার্টসহ বিভিন্ন ধরনের পণ্য যুক্ত করা হয়েছে। পণ্যগুলোতে আধুনিক ডিজাইন, আরাম এবং আন্তর্জাতিক ফ্যাশন ট্রেন্ডের সমন্বয় ঘটানো হয়েছে।
ক্রেতাদের স্বাস্থ্যগত সুবিধার কথা মাথায় রেখে Lotto বাংলাদেশে তাদের নতুন ‘ইজিফিট টেকনোলজি’ সংবলিত “এডাপ্টো মেমরি ফোম ইনসোল” বাজারজাতকরণ শুরু করেছে। এই প্রযুক্তি দীর্ঘ সময় ব্যবহারের ক্ষেত্রেও অতিরিক্ত আরাম নিশ্চিত করে। মেমরি ফোম সম্বলিত ইনসোল পায়ের আকৃতি ধরে রাখে এবং ফুটবেড হিসেবে কাজ করে, যা দীর্ঘক্ষণ ব্যবহারের পরও ক্লান্তি কমায়। এছাড়াও, বুস্ট আউটসোল প্রযুক্তি হাঁটা ও দৌড়ানোর সময় আরাম ও অতিরিক্ত শক্তি যোগায়, যা পেশাদার ম্যারাথন রানার ও জগিংয়ের জন্য খুবই উপযোগী।
নতুন পণ্যগুলোতে ব্যবহৃত হয়েছে ব্রিদেবল মেশ আপার, যা গরম আবহাওয়ায় পায়ে স্বস্তি বজায় রাখতে সহায়তা করে, পায়ের দুর্গন্ধ প্রতিরোধ করে এবং চর্মরোগ ও সংক্রমণ থেকে নিরাময় প্রদান করে। ইজি ফিট প্রযুক্তি ব্যবহারের ফলে জুতাগুলো কোমর বা পিঠ না বাঁকিয়ে সহজে পরা ও খোলা যায়।
ব্র্যান্ডটি দীর্ঘদিন ধরে বাংলাদেশে স্পোর্টস-লাইফস্টাইল সেগমেন্টে কাজ করছে এবং দেশীয় ফুটবল ও যুব ক্রীড়া কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত। নতুন ঈদ কালেকশনেও আন্তর্জাতিক মান এবং আরামের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। নতুন প্রজন্মের ক্রেতাদের কথা মাথায় রেখে Lotto নতুন ডিজাইন ও মানসম্মত পণ্য বাজারে নিয়ে আসছে। গ্লোবাল মার্কেটিং স্ট্রাটেজির সাথে সমন্বয় করে মাসব্যাপী দেশজুড়ে সকল আউটলেটে বিশেষ ডিসকাউন্টের ব্যবস্থাও করা হয়েছে। ব্র্যান্ডটির লক্ষ্য বাংলাদেশের প্রতিটি ঘরে অন্তত একটি করে Lotto-র পণ্য নিশ্চিত করা।
প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে যে, উৎসবের কেনাকাটায় যারা ফ্যাশন ও আরামের সমন্বয় খুঁজছেন, তাদের কাছে এই নতুন কালেকশন ইতিবাচক সাড়া ফেলবে।
রিপোর্টারের নাম 

























