ঢাকা ০৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

ঈদের বাজারে প্রসাধনীর শীর্ষে দেশীয় ব্র্যান্ড নিওর ও লিলি: বিক্রি বেড়েছে ২০-৩০ শতাংশ

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের কসমেটিকস বাজারে নিওর (Neor) ও লিলি (Lily) ব্র্যান্ডের বিভিন্ন পণ্যের চাহিদা তুঙ্গে। রাজধানীসহ দেশের প্রধান শহরগুলোর প্রসাধনী দোকান এবং অনলাইন প্ল্যাটফর্মে খোঁজ নিয়ে এমন তথ্য জানা গেছে। ঈদকে ঘিরে আগেভাগেই কেনাকাটার ব্যস্ততা শুরু হওয়ায় পোশাকের পাশাপাশি প্রসাধনী সামগ্রীর বিক্রিও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

ব্যবসায়ীরা জানিয়েছেন, তরুণী ও কর্মজীবী নারীদের মধ্যে কালার কসমেটিকস এবং স্কিন কেয়ার পণ্যের চাহিদা সবচেয়ে বেশি। রাজধানীর নিউমার্কেট, বসুন্ধরা শপিং কমপ্লেক্স ও গাউছিয়া মার্কেটের একাধিক বিক্রেতা জানান, গত বছরের তুলনায় এ বছর ঈদে কসমেটিকস বিক্রি প্রায় ২০ থেকে ৩০ শতাংশ বেড়েছে। গাউছিয়া মার্কেটের মাহা কসমেটিকসের একজন বিক্রেতা জানান, এবার ব্র্যান্ডের কসমেটিকসের চাহিদা বেশ ভালো। বিশেষ করে নিওর ও লিলি ব্র্যান্ডের ফাউন্ডেশন, লিপস্টিক, কমপ্যাক্ট পাউডার এবং স্কিন সিরাম ক্রেতাদের পছন্দের শীর্ষে রয়েছে।

ঈদের পোশাকের সঙ্গে মিলিয়ে লিপস্টিকসহ অন্যান্য প্রসাধনী কিনতে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে আসা দুই বান্ধবী হিয়া ও নুবাইদা জানান, নিওরের কসমেটিকস তাদের পছন্দের সেরা। এছাড়া লিলির ফেস ওয়াশ ও শাওয়ার জেলও তারা কিনেছেন। নিউ মার্কেটে কসমেটিকস কিনতে আসা বিশ্ববিদ্যালয় ছাত্রী আনজুম বলেন, গরম ও আর্দ্র আবহাওয়ায় দীর্ঘস্থায়ী মেকআপের জন্য তারা ম্যাট ফিনিশ পণ্য বেশি পছন্দ করছেন। নিওর ও লিলির ম্যাট লিপস্টিক এবং ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন এক্ষেত্রে ইতিবাচক সাড়া ফেলেছে।

নিওরের চিফ বিজনেস অফিসার রাশেদুল ইসলাম বলেন, ব্র্যান্ডের প্রতিটি পণ্যই সাশ্রয়ী মূল্য, ত্বকের উপযোগীতায় উচ্চতর গবেষণা ও ফর্মুলেশন দিয়ে তৈরি। যুক্তরাষ্ট্র ও ইউরোপের সেরা কোম্পানিগুলোর কাছ থেকে কাঁচামাল এনে দেশেই তৈরি হচ্ছে এসব পণ্য, যা ক্রেতাদের মাঝে ক্রমেই আস্থা ও নির্ভরতার কেন্দ্রবিন্দুতে পৌঁছে দিয়েছে নিওরকে।

লিলি ব্র্যান্ডের প্রধান কর্মকর্তা আবির আদনান জানান, অত্যাধুনিক কার্যকরী মানের পণ্য, সাশ্রয়ী দাম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারণার কারণে লিলি ব্র্যান্ড জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। দেশীয় উৎপাদন হওয়ায় এর দাম তুলনামূলক কম এবং সহজলভ্যতাও বেশি। শুধু অফলাইন মার্কেট নয়, ই-কমার্স প্ল্যাটফর্ম ও ফেসবুকভিত্তিক অনলাইন শপেও এই দুই ব্র্যান্ডের চাহিদা লক্ষণীয়ভাবে বৃদ্ধি পেয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের প্রতি দায়বদ্ধতা প্রমাণ করেছে বিএনপি সরকার: অর্থমন্ত্রী

ঈদের বাজারে প্রসাধনীর শীর্ষে দেশীয় ব্র্যান্ড নিওর ও লিলি: বিক্রি বেড়েছে ২০-৩০ শতাংশ

আপডেট সময় : ০২:৪৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬