ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

ঈদ উপলক্ষে ৭ দিন ব্যাংক বন্ধ: পোশাকশ্রমিকদের বেতন-ভাতার জন্য খোলা থাকবে কিছু শাখা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে নির্বাহী আদেশে আরও একদিন ছুটি যুক্ত হওয়ায় ব্যাংকগুলোতে টানা সাত দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে গ্রাহকদের ব্যাংকিং কার্যক্রম সাময়িক বন্ধ থাকবে। তবে, পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে এবং রপ্তানি বিল নিষ্পত্তির জন্য দেশের কিছু নির্দিষ্ট এলাকার ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের জারি করা এক সার্কুলারে জানানো হয়েছে, ঈদুল ফিতরের আগে ১৮ মার্চ (বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়। এর ফলে টানা সাত দিন ব্যাংক বন্ধ থাকছে। তবে, পোশাকশিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান যাতে তাদের রপ্তানি বিল বিক্রি করতে পারে এবং শ্রমিকরা যথাসময়ে বেতন-ভাতা পেতে পারেন, সে জন্য ১৮ ও ১৯ মার্চ পোশাকশিল্প এলাকার ব্যাংক শাখাগুলো খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

যেসব এলাকায় ব্যাংক শাখা খোলা থাকবে তার মধ্যে রয়েছে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামে অবস্থিত পোশাকশিল্প এলাকাগুলো। এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট শ্রমিক ও শিল্প মালিকদের জন্য স্বস্তি এনে দেবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের প্রতি দায়বদ্ধতা প্রমাণ করেছে বিএনপি সরকার: অর্থমন্ত্রী

ঈদ উপলক্ষে ৭ দিন ব্যাংক বন্ধ: পোশাকশ্রমিকদের বেতন-ভাতার জন্য খোলা থাকবে কিছু শাখা

আপডেট সময় : ০২:৪৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬