রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র ঢাকা উত্তর ও দক্ষিণ বিভাগীয় কার্যালয় এবং স্থানীয় কার্যালয়ের আওতাধীন কর্পোরেট-১ শাখাসমূহের ডিসেম্বর ২০২৫ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের অগ্রগতি পর্যালোচনা সভা সম্প্রতি প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। রোববার দিলকুশাস্থ রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। তিনি শ্রেণীকৃত ঋণ আদায় জোরদার, সিএমএসএমই খাতে ঋণ বিতরণ বৃদ্ধি, আমানত সংগ্রহে গতি আনা এবং নির্ধারিত মুনাফার লক্ষ্যমাত্রা অর্জনে সংশ্লিষ্ট সকলকে কঠোর নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি ব্যাংকের টেকসই প্রবৃদ্ধির জন্য গ্রাহকসেবার মানোন্নয়ন ও ঝুঁকি ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্বারোপ করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে কাজী মো. ওয়াহিদুল ইসলাম ব্যাংকের সার্বিক ব্যবসায়িক চিত্র তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ব্যাংকিং খাতের ভূমিকা অপরিসীম। এ প্রেক্ষাপটে, রূপালী ব্যাংককে তার লক্ষ্যমাত্রা অর্জনে আরও সক্রিয় হতে হবে। বিশেষ করে, খেলাপি ঋণ আদায়ে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতে ঋণ বিতরণে গতি বাড়াতে তিনি নির্দেশ দেন। একইসাথে, আমানত সংগ্রহে নতুন কৌশল অবলম্বন এবং নির্ধারিত মুনাফার লক্ষ্যমাত্রা অর্জনে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আহ্বান জানান।
ব্যবস্থাপনা পরিচালক ব্যাংকের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে গ্রাহকসেবার মানোন্নয়নের ওপর জোর দেন। তিনি বলেন, আধুনিক ব্যাংকিং সেবার মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জন অপরিহার্য। পাশাপাশি, যেকোনো সম্ভাব্য ঝুঁকি দক্ষতার সাথে মোকাবিলায় একটি সুদৃঢ় ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ। প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. ইসমাইল হোসেন শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আদায় বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, স্থানীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক আবু নাসের মো. মাসুদ, বিভাগীয় কার্যালয় ঢাকা দক্ষিণের মহাব্যবস্থাপক তানভীর হাসনাইন মইন, ঢাকা উত্তরের মহাব্যবস্থাপক শেখ মুনজুর করিম, মহাব্যবস্থাপক সালামুন নেছাসহ সংশ্লিষ্ট শাখাসমূহের প্রধানগণ।
সভায় ডিসেম্বর ২০২৫ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে গৃহীত অগ্রগতির বিস্তারিত পর্যালোচনা করা হয়। একইসাথে, চলতি বছরের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। ব্যাংকের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করতে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের আন্তরিকতা, নিষ্ঠা ও দলগত প্রচেষ্টার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
রিপোর্টারের নাম 
























