ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

রূপালী ব্যাংক ও ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স গ্রাহক উপহার ক্যাম্পেইন শুরু: রমজান ও ঈদ ঘিরে বিশেষ আয়োজন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:১৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে রেমিটেন্স গ্রাহকদের জন্য বিশেষ উপহার ক্যাম্পেইন শুরু করেছে রূপালী ব্যাংক পিএলসি এবং ওয়েস্টার্ন ইউনিয়ন। এই যৌথ উদ্যোগে গ্রাহকরা ১ মার্চ থেকে রূপালী ব্যাংকের সকল শাখা ও উপশাখা থেকে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে প্রেরিত বৈদেশিক রেমিটেন্স উত্তোলন করলেই পাবেন আকর্ষণীয় উপহার।

জানা গেছে, এই ক্যাম্পেইনের আওতায় গ্রাহকদের রূপালী ব্যাংক ও ওয়েস্টার্ন ইউনিয়নের লোগো সংবলিত একটি কো-ব্র্যান্ডেড ওয়ালেট প্রদান করা হবে। এছাড়াও, স্টক থাকা সাপেক্ষে ঈদুল ফিতর পর্যন্ত বিশেষ উপহার পাওয়ার সুযোগ থাকবে।

সম্প্রতি রাজধানীর দিলকুশায় অবস্থিত ব্যাংকের প্রধান কার্যালয়ে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। রূপালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই আকর্ষণীয় উদ্যোগের শুভ সূচনা করেন।

অনুষ্ঠানে ওয়েস্টার্ন ইউনিয়নের বাংলাদেশস্থ কান্ট্রি অফিসের হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট মো. তৌহিদুর রহমানও উপস্থিত ছিলেন। এছাড়া, রূপালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আহতার, হাসান তানভীর ও মোঃ হারুন রশীদসহ মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মো. ইসমাইল হোসেন শেখ এবং রেমিটেন্স বিভাগের প্রধান এ কে এম জাকির হোসেন উপস্থিত থেকে আয়োজনের সাফল্য কামনা করেন। এই উদ্বোধনী অনুষ্ঠানে রূপালী ব্যাংকের সকল শাখা প্রধানরা ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধ ৮ সপ্তাহ পর্যন্ত চলতে পারে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

রূপালী ব্যাংক ও ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স গ্রাহক উপহার ক্যাম্পেইন শুরু: রমজান ও ঈদ ঘিরে বিশেষ আয়োজন

আপডেট সময় : ০৭:১৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬