ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

নগদ ইসলামিক ওয়ালেটে লেনদেন, রমজানেই ওমরাহ পালনের সুবর্ণ সুযোগ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:১২:১৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

পবিত্র রমজান মাস উপলক্ষে ধর্মপ্রাণ মুসলমান ব্যবহারকারীদের জন্য বিশেষ ক্যাম্পেইন ঘোষণা করেছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। এই ক্যাম্পেইনের আওতায় নগদ ইসলামিক ওয়ালেটে নির্দিষ্ট পরিমাণ লেনদেন করে গ্রাহকরা পবিত্র ওমরাহ পালনের সুবর্ণ সুযোগ পেতে পারেন।

নগদ জানিয়েছে, এই সুযোগ পেতে নগদ ইসলামিক ওয়ালেট ব্যবহারকারীকে তার অ্যাকাউন্ট থেকে ন্যূনতম ৩ হাজার টাকা লেনদেন করতে হবে। তবে পারসন টু পারসন (P2P) লেনদেন এই ক্যাম্পেইনের জন্য যোগ্য বিবেচিত হবে না। অর্থাৎ, P2P ছাড়া অন্য যেকোনো মাধ্যমে মোট ৩ হাজার টাকা লেনদেন করলেই গ্রাহক এই বিশেষ অফারের জন্য বিবেচিত হবেন।

পবিত্র রমজানের প্রথম দিন থেকে শুরু হওয়া এই উদ্যোগ মাসব্যাপী চলবে, যা শেষ হবে রমজানের শেষ দিনে। ক্যাম্পেইন শেষে নির্ধারিত শর্ত পূরণকারী লেনদেনকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে ভাগ্যবান বিজয়ীদের নির্বাচন করা হবে। বিজয়ীদের সঙ্গে ‘নগদ ইসলামিক’-এর গ্রাহকসেবা কেন্দ্র থেকে সরাসরি ফোন করে বিস্তারিত তথ্য জানানো হবে।

এ বিষয়ে নগদ ইসলামিক শরিয়াহ বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. এইচ এম শহীদুল ইসলাম বারাকাতি বলেন, ‘পবিত্র রমজান মাসে ধর্মপ্রাণ মুসলমান ভাই-বোনেরা তাদের প্রয়োজনীয় কেনাকাটা ও লেনদেন নগদ ইসলামিকের মাধ্যমে করলে পবিত্র ওমরাহ পালনের সুযোগ পেতে পারেন। আমরা এই ক্যাম্পেইনটি চালু করেছি ধর্মপ্রাণ মুসলমানদের জন্য মহান আল্লাহর পবিত্র ঘর তাওয়াফ করার অংশীদার হওয়ার আশায়।’

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, এই ক্যাম্পেইন সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত নগদ কর্তৃপক্ষ সংরক্ষণ করে এবং নগদ ইসলামিকের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। ক্যাম্পেইনের সুবিধা পেতে গ্রাহকের নগদ ইসলামিক অ্যাকাউন্ট অবশ্যই সচল ও ফুল প্রোফাইল সম্পন্ন থাকতে হবে। এছাড়া, ওমরাহ প্যাকেজ পাওয়ার লক্ষ্যে কেউ যদি অসদুপায় অবলম্বন করেন বা সন্দেহজনক লেনদেন পরিলক্ষিত হয়, তবে সংশ্লিষ্ট ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে ক্যাম্পেইন থেকে অযোগ্য ঘোষণা করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কোচের বিরুদ্ধে পাকিস্তানের খেলোয়াড়দের বিদ্রোহ!

নগদ ইসলামিক ওয়ালেটে লেনদেন, রমজানেই ওমরাহ পালনের সুবর্ণ সুযোগ

আপডেট সময় : ০৭:১২:১৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬