মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:১৫ অপরাহ্ন | ২৯শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

অনলাইন জুয়ার লেনদেন বন্ধে এমএফএসগুলোকে জরুরি নির্দেশ দিল বাংলাদেশ ব্যাংক

  • হালনাগাদ সময় : ০২:১৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

অনলাইন জুয়া-সংক্রান্ত অবৈধ আর্থিক লেনদেন বন্ধ করতে দেশের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠানগুলিকে জরুরি পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের (আইসিটি) নির্দেশনা অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি ১৩টি এমএফএস অপারেটরকে এ সংক্রান্ত চিঠি দিয়েছে।

চিঠিতে বাংলাদেশ ব্যাংক সন্দেহজনক অ্যাকাউন্টগুলোর একটি তালিকা প্রণয়ন, টাস্কফোর্স গঠন এবং এআই-ভিত্তিক স্বয়ংক্রিয় মনিটরিং ব্যবস্থা চালু করার নির্দেশ দিয়েছে। পাশাপাশি জুয়া-সংক্রান্ত অভিযোগ নিবন্ধনের জন্য একটি পাবলিক রিপোর্টিং পোর্টাল ও হেল্পলাইন খোলার ব্যবস্থাও করতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক এই বিষয়ে কড়া অবস্থান নেওয়ার পাশাপাশি সমস্যার পর্যালোচনার অংশ হিসেবে আগামী ৬ নভেম্বর সাতটি এমএফএস অপারেটরের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা করেছে—চলমান নিয়ন্ত্রণ, মনিটরিং ব্যবস্থার সক্ষমতা ও প্রয়োজনীয় সহায়তা আলোচনা করা হবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আসামি হাজিরা ডিজিটাল করা গেলে যুগান্তকারী পরিবর্তন আসবে: আইনমন্ত্রী

29 October 2026

শাহজালালে দুই চীনা যাত্রীর অন্তর্বাসে মিলল ২৪ কোটি টাকার সোনা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

অনলাইন জুয়ার লেনদেন বন্ধে এমএফএসগুলোকে জরুরি নির্দেশ দিল বাংলাদেশ ব্যাংক

হালনাগাদ সময় : ০২:১৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫