ঢাকা ০৭:০০ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

গভর্নরকে ‘স্বৈরাচার’ আখ্যায়িত কেন্দ্রীয় ব্যাংকের তিন কর্মকর্তাকে বদলি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:২২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরকে ‘স্বৈরাচার’ বলে মন্তব্য করার জেরে সংস্থাটির তিন কর্মকর্তাকে শোকজ করার পরদিনই অন্যত্র বদলি করা হয়েছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগ থেকে জারিকৃত এক আদেশে এই বদলি কার্যকর হয়।

যাদের বদলি করা হয়েছে তারা হলেন বাংলাদেশ ব্যাংকের নীল দলের সাধারণ সম্পাদক এবং এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক নওশাদ মোস্তফা, নীল দল থেকে নির্বাচিত বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সভাপতি এ কে এম মাসুম বিল্লাহ এবং সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা শ্রাবণ।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, নওশাদ মোস্তফাকে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় থেকে বরিশাল অফিসে, মাসুম বিল্লাহকে রংপুর অফিসে এবং গোলাম মোস্তফা শ্রাবণকে বগুড়া অফিসে বদলি করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৬ ফেব্রুয়ারি আকস্মিকভাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তিন কর্মকর্তা বক্তব্য রাখেন। সেখানে তারা দুর্বল ব্যাংকের সঙ্গে এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংককে একীভূত করার উদ্যোগ, ডিজিটাল ব্যাংকের লাইসেন্স প্রদান প্রক্রিয়া সহ বিভিন্ন ইস্যুতে গভর্নরকে সরাসরি ‘স্বৈরাচার’ আখ্যায়িত করেন। এই ঘটনার পরপরই তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হলো।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রেমিট্যান্স সেবায় শ্রেষ্ঠত্বের স্বীকৃতি: ‘গোল্ড অ্যাওয়ার্ড’ পেল ইসলামী ব্যাংক

গভর্নরকে ‘স্বৈরাচার’ আখ্যায়িত কেন্দ্রীয় ব্যাংকের তিন কর্মকর্তাকে বদলি

আপডেট সময় : ০৪:২২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬